পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাজেট স্বল্পতার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে যোগাযোগ রাখবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন জানিয়েছেন, জুলাই মাসে তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেটা ফলপ্রসূ হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ওই মেইলে তিনি আরও জানান, তাদের হেড অফিস সিদ্ধান্ত নিয়েছে ২০২৩-২৪ অর্থবছরে তাদের পূর্ণাঙ্গ একটি মিশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠানোর সঙ্গে আর্থিক বিষয় জড়িত ছিল। বাজেট স্বল্পতার কারণে তা না-মঞ্জুর করা হয়েছে বা আপাতত না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

Manual2 Ad Code

তিনি বলেন, তারা (ইইউ) ধন্যবাদ জানিয়ে আরও বলেছেন, সিইসির সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত থাকবে। তারা ‘পূর্ণাঙ্গ দল’ না পাঠানোর বিষয় বলেছেন। এখানে পূর্ণাঙ্গ দলের কথা বলা হয়েছে।

Manual7 Ad Code

ভোটকে প্রশ্নবিদ্ধ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা সিইসি ভালো বলতে পারবেন। আর তারা ‘পূর্ণাঙ্গ’ কথাটি বলেছেন। কাজেই ছোট দল পাঠাবেন, নাকি এই দেশে যারা আছেন তারাই (পর্যবেক্ষণ) করবেন… কেননা, তারা যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন। সিইসি আমাকে তাদের মেইলের বিষয়টি জানাতে বলেছেন। আমি সেটুকুই জানি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code