পেটের মেদ কমানোর সবচেয়ে সহজ উপায়

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :: ওজন বাড়তে শুরু করলে সবার আগে পেটের মেদটাই আগে চোখে পড়ে। অনেকক্ষেত্রে ওজন কমলেই পেটের মেদ ঠিকই সগৌরবে টিকে থাকে। বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে পেটের মেদ বৃদ্ধি একটি কমন সমস্যা। খাওয়াদাওয়ার ক্ষেত্রে অল্প-বিস্তর নিয়ম মানা সম্ভব হলেও, আলাদা করে জিমে গিয়ে মেদ ঝরানো সম্ভব হয় না বেশির ভাগেরই।

Manual2 Ad Code

শিরদাঁড়া সোজা রাখুন। বসে, শুয়ে বা দাঁড়িয়ে যেকোনো অবস্থাতেই এই ব্যায়াম করা যায়। লম্বা করে শ্বাস নিয়ে তা ধরে থাকুন। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে পেটের পেশি সঙ্কুচিত করে পেটকে ভিতরের দিকে টেনে রাখুন। ১৪-২০ সেকেন্ড রাখার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পেটকে আগের অবস্থায় নিয়ে আসুন। প্রতি বারে ৩০-৪০ বার অভ্যাস করুন এই ব্যায়াম।

Manual1 Ad Code

প্রতিদিন নানা কাজের মাঝে এমনকি অবসরেও এই ব্যায়াম অভ্যাস করতে পারেন। পেটের পেশির জোর বাড়াতে, মেদ ঝরাতে ক্রাঞ্চ খুব জরুরি। এই ব্যায়াম সেই প্রয়োজনীয়তাই মেটাবে সহজে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code