পেনাল্টি মিসের ব্যর্থতা নিয়েই বাঁচতে হবে: কেইন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে স্নায়ু পরীক্ষায় পা হড়কানোর অতীত ইতিহাস আছে ইংল্যান্ডের। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষাতে যেমন বার বার হোঁচট খাওয়ার নজির আছে। তেমনি গতকাল দেখা গেলো অন্তিম মুহূর্তে দলের প্রয়োজনে পেনাল্টি থেকে গোল করতে না পারার ব্যর্থতাও। অথচ এই গোলটি করতে পারলেই ফ্রান্সের বিপক্ষে ২-২ সমতা চলে আসে ইংল্যান্ডের। তাহলে হয়তো অতিরিক্ত সময় খেলা গড়ালে কোয়ার্টার ফাইনালে ইতিবাচক ফলের জন্য লড়াইয়ের সুযোগ মিলতো। কিন্তু ব্যর্থ কিকে বিশ্বকাপ স্বপ্নটাকেই যেন দূরে ছুড়ে মারলেন হ্যারি কেইন।

Manual7 Ad Code

ফাউল থেকে প্রাপ্ত স্পট কিক ক্রসবারের ওপর দিয়ে মারার পর নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন না ইংল্যান্ড অধিনায়ক। শেষ বাঁশি বাজার পর হাঁটু গেড়ে মাথা নত করে বসেছিলেন কিছুক্ষণ। নিদারুণ ব্যর্থতায় হয়তো দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছিলেন না।
অশ্রুসিক্ত নয়নে কেইন যখন মাঠ ছাড়ছিলেন, তাকে সান্ত্বনা জানাতে এগিয়ে আসেন ইংল্যান্ডের বর্তমান কোচ গ্যারেথ সাউথগেট। যিনি নিজেও ইংল্যান্ডের পেনাল্টি মিসের ব্যর্থতা এখনও বয়ে বেড়াচ্ছেন। একই ব্যর্থতা এখন কীভাবে ঢাকবেন কেইন? ইংলিশ অধিনায়ক কিন্তু নির্মম বাস্তবতাকে মেনে নিচ্ছেন। ম্যাচের পর বলেছেন, ‘অবশ্যই এই পেনাল্টি মিসের ব্যর্থতা নিয়েই আমাকে বাঁচতে হবে। এবং তা মেনে নিতে হবে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code