পেনাল্টি মিসের মাশুল দিলো শেখ রাসেল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  পেনাল্টির সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছে শেখ রাসেল। যার মাশুল তাদের দিতে হয়েছে পরে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কেউ গোল দিতে পারেনি। দুটি গোলই এসেছে পরের অর্ধে। ১০৮ মিনিটে সতীর্থের ক্রস থেকে রাগিব হোসেন বাঁ পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন প্রথমবার। ১১৩ মিনিটে নাইজেরিয়ান চার্লস দিদিয়েরের পাসে ব্যবধান বাড়িয়ে শেখ রাসেলকে ছিটকে দেন মান্নাফ রাব্বি। শেষ দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দেয় শেখ রাসেল। ম্যাচের শেষ বাঁশি বাজতেই প্রতিপক্ষের কাওসার আলী রাব্বিকে ঘুষি মেরে লাল কার্ড দেখেন শেখ রাসেল ফরোয়ার্ড তকলিছ আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code