পেস বোলিং ইউনিট নিয়ে হাসানের উচ্ছ্বাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: পেস আক্রমণে বাংলাদেশকে গত কয়েক বছর ধরেই নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডের চেমসফোর্ডে পেস সহায়ক কন্ডিশনে তাকে ছাড়াই খেলতে হয়েছে বাংলাদেশ দলকে। মাঠে নামার আগে শঙ্কা ছিল শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেনরা কি তাসকিনের অভাব পূরণ করতে পারবেন? তবে শঙ্কাকে তুঁড়ি মেরে উড়িয়ে দিতে খুব বেশি সময় নেননি শরিফুল-হাসানরা। বৃষ্টি নামার আগ পর্যন্ত এই দুই পেসারের পেস আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছিল আইরিশ ব্যাটিং লাইনআপ। পেসারদের এমন সাফল্যের জন্য পুরো কৃতিত্ব পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে দিলেন হাসান। পেস কন্ডিশন উইকেটে তাসকিনের শূন্যতা অনুভব করছিলেন তিনি।

 

Manual3 Ad Code

মঙ্গলবার চেমসফোর্ডে মুশফিকুর রহিমের ৬১ রানের সুবাদে ৯ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। তবে রান তাড়ায় আইরিশদের ভালো শুরু পেতে দেননি হাসান ও শরিফুল। বোলিং পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন, ‘বোলিংয়ে আমাদের যে পরিকল্পনা ছিল, ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া, যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। যতটুকু সম্ভব সামনে বল করা। আমি এবং শরিফুল মোটামুটি খুব ভালো শুরু করেছি। ওদের দুইটা উইকেট পড়েছে আমাদের স্পেলে, পরে তাইজুল ভাই একটা নিয়েছেন। আমরা খুবই ভালো অবস্থায় ছিলাম।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code