পোরশা ছাত্র আন্দোলনের মানববন্ধন : পুলিশের বাধা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

পোরশা (নওগাঁ) :
করোনা টেষ্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে ভয়াবহ লুটপাট ও চরম অব্যবস্থাপনা, সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখা। শনিবার সকাল ১১টায় পোরশা উপজেলার সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্বদেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি আহম্মদ শাফী। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পোরশা শাখার সভাপতি তৈয়ব শাহ্ চৌধুরী ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম। এতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সম্পাদক ফরহাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তামজীদ হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পোরশা শাখার সভাপতি জোবায়ের হোসেন সহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। পরে পোরশা থানা পুলিশ মানব বন্ধনে বাধা প্রদান করেন। এসময় ব্যানার, ফেস্টুন কেড়ে নিয়ে জান এবং উপস্থিত সকলকে ছত্রভঙ্গ করে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code