

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইসলাম ধর্মে মানবতার কল্যাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ইসলামের মৌলিক বাণীই হল শান্তি, সম্প্রীতি ও অপরের কল্যাণ কামনা। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে (সুরা আল ইমরান ৩: ১১০)। মানবতার নবী ও বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) তার উম্মতকে সদা এই নির্দেশই দিয়েছেন তারা যেন ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবার সঙ্গে উত্তম আচরণ করে।