প্রগেসিভ এলায়েন্স এর উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস পালিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual6 Ad Code

‘প্রগেসিভ এলায়েল্স এর উদে‍্যাগে গত ১৫ ই ডিসেম্বর ২০২১ ইংরেজী,রোজ বুধবার বিকাল ৬.৩০ মিনিটে স্থানীয় একটি রেস্টুরেন্টে  বাংলাদেশের বিজয় দিবস পালিত হয়। সভা শুরুর আগে আলতাব আলী পার্কের শহীদ বেদীতে যারা দেশ-মাতৃকার জন‍্য নিজের জীবন দিয়েছেন,তাদের শ্রদ্ধা জানাতে গিয়ে ফুল অর্পন করা হয়।

‘প্রগেসিভ এলায়েল্স এর আহ্বায়ক জনাব গয়াছুর রহমান গয়াছের সভাপতিত্তে এবং আব্দুল মালিক খোকনের সঞ্চালনায়,উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অনেক অতিথিই অংশগ্রহন করেন। সভার শুরুতে মুক্তিযুদ্ধে যে সমস্ত বীর শহীদ হয়েছেন,তাদের স্বরনে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচকগন মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।ত‍্যাগের কথা বলেন,নির্যাতনের কথা বলেন। এক কোটির ও বেশী লোক ভারতে রিফিউজী হিসাবে যান।যে সমস্ত লোক স্বাধীনতার জন‍্য যুদ্ধ করতে দেশের ভিতরে অথবা ভারতে যান।তাদের পরিবারের উপর কিভাবে নির্যাতন হয়েছিল ,তার বর্ণনা করেন।

উপস্থিত মুক্তিযুদ্ধারা যুদ্ধের বর্ণনা করেন।সভা জেনারেল আতাউল গণী ওসমানীকে যারা অবহেলা করছে তাদের তীব্র নিদ্ধা জানানো হয়। জেনারেল ওসমানীর নাম ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে।সভা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানান,যে তারা যেন জেনারেল ওসমানীর জন্ম ও মৃত‍্যু দিবস পালন করে।জেনারেল রবকে ও কেউ স্বরন করছেনা। এ সভা সব সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে জেনারেল রবের জন্ম ও মৃত‍্যু দিবস পালন করে।সভা জেনারেল ওসমানীর নাম পাঠ‍্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানায়।

Manual2 Ad Code

সভা প্রবাসীদের নাম ভোটাধিকারে অন্তর্ভূক্ত করার জন‍্য জোর দাবী জানায়।

সভায় অন‍্যান‍্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন,তারা হলেন:

Manual4 Ad Code

১.সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম,২.সাংবাদিক ও রাজনীতিবিদ ছমির উদ্দিন ৩.গণফোরাম নেতা গোলাম হোসেন আহ্বাব,৪.প্রাক্তন মেয়র ও কমিউনিটি নেতা সেলিম উল্লাহ ৫.শাহীন আহমদ সেক্রেটারী সদর এসোসিযেশন,৬.শহীদ আলী প্রাক্তন মেয়র ও ছাত্রনেতা ৭.শাহীন রশীদ কমিউনিটি নেতা,৮.বাতিরুল হক সর্দার,সাংবাদিক ও সমাজকর্মী ৯.মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম,১০.লন্ডন মহানগর জাসদ সভাপতি সৈয়দ এনামূল হক ১১.আহম ফখর কামালকমিউনিটি নেতা,১২নওসাদ নুর,সমাজকর্মী ও ছাত্রনেতা,১৩মোহাম্মদ শওকত,১৪ মজির উদ্দিন কমিউনিটি নেতা ১৫.নূর বক্স চীফ এডভাইজার,সুনামগন্জ জেলা গণদাবী পরিষদ ১৬ রেদওয়ান খান জাসদ নেতা ১৭.শেখ দবির মিয়া ১৮.রাজনীতিবিদ ফখর উদ্দিন চৌধুরীসহ আর ও অনেকে।

সভা শেষে আয়োজকরা রাতের খাবারের আয়োজন করেন। সভার সভাপতি সকলকে আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন‍্য ধন‍্যবাদ জ্ঞাপন করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code