বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ লন্ডন’র সাধারণ সভা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual5 Ad Code

গত ২১ অক্টোবর ২০২১ রবিবার বিকাল ৩টায় বঙ্গবীর ওসমানী সেন্টারে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মরহুম এম এ ওসমানীর লন্ডন বসবাসরত শুভাকাঙ্খিদের বঙ্গবীর ওসমানী ট্রাস্ট  ও  বঙ্গবীর  ওসমানী  সাংস্কৃতিক  গোষ্ঠির  যৌথ  উদ্যোগে  এক  সাধারণ  সভা  ট্রাস্টের চেয়ারম্যান আবুল কাশেম খানের সভাপতিত্বে ও আখলাকুর রহমান লকুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সকল বক্তারা সিলেট হার্ড ফাউন্ডেশনের  চেয়ারম্যান ব্রিগেডিয়ার (অব:) এম এ মালিক সাহেব ও বঙ্গবীর ওসমানী গাবেষণা ইনস্টিটিউট এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মালিক খানের উদ্যোগে বিশ্বের আনাচে কানাচে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ গঠনকে স্বাগত জানিয়ে ইহা একটি ঐতিহাসিক চিরস্মরণীয় পদক্ষেপ বলে আখ্যায়িত করেন এবং “বিশ্ব জুড়ে বঙ্গবীর ওসমানী কোথায় নেই তার শিকড়” স্লোগান বজ্রকণ্ঠে বার বার উচ্চারিত হয়।

Manual4 Ad Code

সভায়  বাংলাদেশ  মুক্তিযোদ্ধা  সংসদ  সিলেট  জেলা  ইউনিটের  প্রতিষ্ঠাতা  কমান্ডার,  বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউকে ইউনিট কমান্ডার ও বঙ্গবীর ওসমানী ট্রাস্টের চেয়ারম্যান আবুল কাশেম খানকে সভাপতি, তুড়ুক খলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের সভাপতি মোঃ আখলাকুর রহমান লকুকে সাধারণ সম্পাদক ও রওশন আরা চৌধুরীকে মহিলা সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ লন্ডন শাখা গঠন করা হয়। এতে ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code