ইংল্যান্ডের জার্সি গায়ে লর্ডস টেস্টে খেলেছে সিলেটের রবিন

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code
মুহাম্মদ শাহেদ রাহমান :
ইংল্যান্ডের জার্সি গায়ে লর্ডস টেস্টে খেলেছে ব্রিটিশ বাঙালি সিলেটের সুনামগন্জের রবিন দাস । লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট।

গত ৩ জুন ২০২২, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ম্যাচে ইংল্যান্ডের জার্সি গায়ে বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে দেখা গেছে বাংলাদেশের বংশদ্ভুত রবিন দাসকে।

Manual4 Ad Code

রবিন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলেন। এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বাঙালি তরুণ। ২০২০ সালে সেপ্টেম্বরে কাউন্টি টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ৭ রান করেছিলেন। ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল-সেঞ্চুরি করেছিলেন ২০ বছর বয়সী রবিন।

Manual2 Ad Code

গত ৩ জুন  নিউজিল্যান্ড ইনিংসের ৩৮তম ওভারে তিনি ফিল্ডিং করতে নামেন। কিন্তু তার জার্সিতে নাম ও নম্বর লেখা ছিল না।

Manual2 Ad Code

রবিন যখন মাঠে নামেন, তখন অতিরিক্ত হিসেবে মাঠে ফিল্ডিং করছিলেন হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন। ওই সময় মাঠের বাইরে যান পেসার স্টুয়ার্ট ব্রড। তখন ইনুজরিতে পড়েন ম্যাথু পটস। তাই তৃতীয় অতিরিক্ত ফিল্ডার মাঠে দরকার ছিল। তাতে মাঠে নামার সুযোগ হয় রবিনের। মাত্র চার বল তিনি মাঠে ছিলেন।

Manual8 Ad Code

রবিনকে শুভকামনা জানিয়ে এসেক্সের পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘লর্ডসে প্রথম টেস্টে ১২তম খেলোয়াড়ের দায়িত্ব পালনের জন্য নিখিল গোরান্টলা ও রবিন দাসকে শুভকামনা। ‘

উল্লেখ্য ২০০২ সালে ইংল্যান্ডের লেটনস্টোনে জন্ম নেন রবিন। পিতা মৃদুল দাস। তাদের বাংলাদেশের নিবাস সিলেটের সুনামগঞ্জে। রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন । এখন ক্রিকেট নিয়ে ব্যস্ত এবং ক্রিকেট তার নেশা ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code