প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual3 Ad Code

আরিফুল হাসান

Manual1 Ad Code

মানুষের চরিত্র, আচার-আচরণ এবং নৈতিকতা শুধু তার নিজের ভেতর সীমাবদ্ধ থাকে না; বরং তা পরবর্তী প্রজন্মেও গভীর প্রভাব ফেলে। একজন বাবা-মা যদি ভালো হন, তাদের সততা, নীতি ও মানবিকতা সন্তানদের মধ্যে প্রতিফলিত হয়। সন্তানরা ছোটবেলা থেকেই শিখে যায় কোনটা সঠিক আর কোনটা ভুল। ফলে তারা জীবনে সৎ পথে চলতে শেখে এবং সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

Manual6 Ad Code

যদি বাবা-মা ভালো হন, তবে তাদের ছেলে-মেয়েও ভালো হবে। আর সন্তানরা ভালো হলে ভবিষ্যতের নাতি-নাতনিরাও সেই উত্তম শিক্ষা নিয়ে বেড়ে উঠবে। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম গড়ে উঠবে আদর্শবান মানুষ হিসেবে। এর ফল শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ এবং জাতি ভোগ করবে।
কিন্তু যদি বাবা-মা খারাপ পথে চলেন, সন্তানরা তা-ই অনুসরণ করবে। তখন তাদের সন্তানদের মধ্যেও খারাপ প্রভাব ছড়িয়ে পড়বে। একসময় পুরো পরিবার, এমনকি সমাজও ক্ষতিগ্রস্ত হবে।

Manual2 Ad Code

অতএব, প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে প্রথমে বাবা-মাকেই ভালো হতে হবে। তাদের সৎ চরিত্র, নীতি-আদর্শ আর সুন্দর জীবনযাপনই হবে আগামী প্রজন্মের জন্য সবচেয়ে বড় উত্তরাধিকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code