প্রতিবছর ভারতে ৫ কোটির বেশি আইফোন তৈরি করতে চায় অ্যাপল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: প্রতিবছর ভারতে ৫ কোটির বেশি আইফোন উৎপাদনের ঘোষণা দিয়েছে অ্যাপল। তিন বছর পর উৎপাদন আরও এক কোটি ইউনিট বাড়ানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

Manual5 Ad Code

এ পরিকল্পনা সফল হলে বৈশ্বিকভাবে উৎপাদিত আইফোনের চার ভাগের একভাগই ভারতে উৎপাদিত হবে। দশকের শেষপ্রান্তে ভারতের শেয়ারের অংশ আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। কবে চীনই থাকবে সবচেয়ে বড় আইফোন উৎপাদনকারী দেশ।

Manual7 Ad Code

দুর্বল অবকাঠামো এবং বিধিনিষেধমূলক শ্রম আইন জাতীয় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে ক্রমান্বয়ে ভারতে নির্ভরতা বাড়িয়েছে অ্যাপল। এ প্রতিবন্ধকতা গুলো প্রায়শই চীনের তুলনায় ভারতে বাণিজ্য করা কঠিন করে তোলে।

ভারতে শ্রমিক সংঘগুলো ব্যবসা-বান্ধব রাজ্যগুলোতেও প্রভাব বজায় রাখে। এর ফলে কোম্পানিগুলোর ১২ ঘণ্টা কর্মঘণ্টা আদায় করার প্রচেষ্টা সফল হচ্ছে না। অ্যাপল সাপ্লায়াররা সংকটের সময় ১২ ঘণ্টা কর্মঘণ্টাকে সহায়ক বলে মনে করে।

Manual5 Ad Code

ভারতে উৎপাদন বাড়ানোর প্রাথমিক এ পদক্ষেপটি সুফল বয়ে আনবে বলে মনে করছে অ্যাপল ও এর তাইওয়ানভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন গ্রুপ। অ্যাপলের সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, ভারতে উৎপাদন ব্যবস্থা আরও সম্প্রসারিত করার জন্য প্রাথমিক ধাপের কাজ চলছে।

মূলত কোম্পানিগুলো চীনের ওপর অতিনির্ভরশীলতা তৈরি নিয়ে চিন্তিত। চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে তারা দক্ষিণ এশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। অ্যাপল উৎপাদনের কারখানা ভারত ভিত্তিক করা এরই ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো বেইজিংয়ের উন্নত প্রযুক্তির দিকে অগ্রযাত্রার পথ বন্ধ করতে ও নয়াদিল্লির সঙ্গে এর সম্পর্ক দৃঢ় করতে এ কূটনীতিক পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code