প্রতিরক্ষায় বিশাল বাজেট চান ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual2 Ad Code

নিউইয়র্ক ডেস্ক:৫০০ বিলিয়ন ডলার বাজেট বাড়ানো হয়েছে গ্লোডেন ডোম, জাহাজ তৈরির জন্য। সামরিক বাহিনীর সদস্যদের বেতন ৫ থেকে ৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ২০২৭ অর্থবছরের জন্য সামরিক খাতে আরও ৫০০ বিলিয়ন (৫০ হাজার কোটি) ডলারের বিশাল বরাদ্দের প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual5 Ad Code

এ জন্য তিনি অন্য সামাজিক কর্মসূচিগুলোতে ১০ শতাংশ ব্যয় সংকোচন করতে চান।বিদেশে মার্কিন স্বার্থ যখন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে, মধ্যপ্রাচ্যে যখন আরও সেনা পাঠানো হচ্ছে, যুদ্ধের প্রভাবে দেশের ভেতরে জ্বালানি তেলের আকাশচুম্বী দামে যখন পিষ্ট যুক্তরাষ্ট্রের জনগণ, তখন প্রতিরক্ষা খাতে ট্রাম্পের বিশাল বাজেট প্রস্তাব সামনে এল। তবে এই প্রস্তাব পাসের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code