প্রতিরক্ষা ব্যয় নিয়ে বসবে ন্যাটোর সদস্য দেশগুলো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: প্রতিরক্ষা ব্যয় নিয়ে আলোচনায় বসবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো। জার্মান বার্তা সংস্থা ডিপিএ-র সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।

Manual3 Ad Code

তিনি জানিয়েছেন, আগামী মাসেই মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করবে ন্যাটোর সদস্য দেশগুলো। ইতোমধ্যেই কোনও কোনও দেশের তরফে এই খাতে দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে ধরার আহ্বান জানানো হয়েছে।

Manual3 Ad Code

জেন্স স্টোলটেনবার্গ বলেন, কিছু মিত্র বর্তমান দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে বিবেচনার পক্ষে।

Manual5 Ad Code

সুনির্দিষ্টভাবে কোন কোন দেশের তরফে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি উঠেছে সেটি অবশ্য জানাননি তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code