বাইডেনকে আফগানিস্তানে ২৫০০ সেনা রাখার পরামর্শ দিয়েছিলেন মার্কিন জেনারেল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার না করে দেশটিতে আড়াই হাজার সেনা রেখে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দুই শীর্ষ মার্কিন জেনারেল। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জেনারেল মার্ক মিলি ও জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি যে সাক্ষ্য দিয়েছেন, তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষ্যের অমিল পাওয়া যাচ্ছে। বাইডেন এর আগে বলেছিলেন, আফগানিস্তানে সৈন্য রেখে দেওয়ার কোনো পরামর্শের কথা তিনি মনে করতে পারছেন না।

Manual1 Ad Code

জেনারেল ম্যাককেনজি ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার সিনেটর আর্মড সার্ভিস কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে আফগানিস্তান থেকে সেনা ও নাগরিক প্রত্যাহার কার্যক্রম তদারক করা জেনারেল ম্যাককেনজি রিপাবলিকান সিনেটরদের প্রশ্নের জবাবে জানান, তিনি আফগানিস্তানে ২ হাজার ৫০০ সেনার ছোট একটি দল রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

Manual2 Ad Code

তার এ কথার সঙ্গে বাইডেনের ভাষ্যের মিল পাওয়া যাচ্ছে না। ১৯ আগস্ট এবিসির এক সাংবাদিককে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আফগানিস্তানে সৈন্য রাখার কোনো পরামর্শের কথা তিনি স্মরণ করতে পারছেন না। জেনারেল মিলি বলেছেন, ম্যাককেনজির ঐ পরামর্শের সঙ্গে তিনিও একমত ছিলেন। ‘তাহলে প্রেসিডেন্ট কি মিথ্যা বলেছেন,’ আলাস্কার রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ম্যাককেনজি।

পরে এই বিষয়ে ব্যাখ্যা দেন হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট সামরিক বাহিনী ও জয়েন্ট চিফসের এ ধরনের খোলামেলা পরামর্শকে মূল্য দেন। তার মানে এই নয় যে, তিনি সব সময় সেসব পরামর্শের সঙ্গে একমত হন।’ সাকি বলেন, আগস্টের সময়সীমার পরও যদি মার্কিন বাহিনী আফগানিস্তানে থাকত, তাহলে এখন তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলত। সূত্র: বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code