প্রতিশ্রুতি দিচ্ছি, কোনও ব্যক্তি যেন গুম না হয়: তারেক রহমান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমার দলের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, বাংলাদেশে আর কোনও ব্যক্তি যেন গুম না হয়, সেটি নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘ কর্তৃক গৃহীত গুম প্রতিরোধ-সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন (আইসিপিপিইডি) অনুস্বাক্ষর করবো।’

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। দেশের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে সই করেন।

Manual2 Ad Code

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তারেক রহমান বলেন, ‘সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইসিপিপিইডি অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করবো ইনশাআল্লাহ। মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায়বিচার হতেই হবে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code