প্রত্যেকটি বাড়িঘর যাদের চেনা তারা হলো গ্রাম পুলিশ

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:

Manual1 Ad Code

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ূম বলেছেন, দেশের প্রত্যেকটি বাড়িঘর যাদের চেনা তারা হলো গ্রাম পুলিশ। প্রশিক্ষণ দিয়ে গ্রাম পুলিশদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজ থেকে দেশের ১৬টি উপজেলায় মাসব্যাপী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। আমি আশাকরি সফল ভাবে মাসব্যাপী এই কোর্সের সমাপ্তি ঘটবে। প্রশিক্ষণ একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় সিলেট সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দেশের ১৬টি উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

একই সময়ে সারাদেশের ১৫টি অন্যান্য উপজেলায় সিলেট সদর উপজেলা পরিষদের হলরুম থেকে এক যুগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন (এনআইএলজি’)র মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ূম।

Manual5 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র যুগ্মপরিচালক, প্রশিক্ষণ ও পরামর্শ (উপসচিব) মোহাম্মদ জাহিদ আখতার, স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক সুর্বণা সরকার, অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ, সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি সিলেট মহানগর রাজস্ব সার্কেল মোহাম্মদ আলীম উল্লাহ খান, আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মোহাম্মদ লায়েছ মিয়া তালুকদার, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code