প্রথম আসরেই সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার খেলতে নেমেই সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ নারী দল। চীনের ডাজুতে আজ পুলের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে তারা।

Manual5 Ad Code

প্রথম কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেয়েও কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারেও দেখা যায় একই চিত্র। তৃতীয় কোয়ার্টারে এসে গোলের খাতা খোলেন কনা আক্তার। ৩৪ মিনিটে ফিল্ড গোল করেন তিনি। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাল কাপান আইরিন রিয়া। হংকংয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকান শারিকা রিমন। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নারে দলের তৃতীয় গোলটি আসে তাঁর স্টিক থেকে।

Manual4 Ad Code

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে পুল পর্ব শেষ করল বাংলাদেশ। হংকংয়ের আগে উজবেকিস্তানকেও হারায় ৩-০ গোলে। আসরের শুরুটা অবশ্য হয় জাপানের কাছে ১১ গোল হজম করে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে জাপান।

এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ পুরুষ দলও রয়েছে সেমিফাইনালের পথে। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে শেষ চার।

Manual5 Ad Code

ডেস্ক: এস

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code