প্রথম কোনো নারীকে মনোনয়ন দিচ্ছেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান পদে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মনোনয়ন চূড়ান্ত হলে লিসায় হবেন মার্কিন ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের দায়িত্ব পালনকারী প্রথম নারী হবেন তিনি। মার্কিন সিনেটে এ নিয়োগের অনুমোদনের অপেক্ষা এখন।

শুক্রবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে আমাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জনকারী দ্বিতীয় নারী তিনি।’

Manual1 Ad Code

বাইডেন বলেন, ‘লিসার নিয়োগ চূড়ান্ত হলে তিনি নতুন ইতিহাস গড়বেন। কারণ তিনি মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম নারী জয়েন্ট চিফস অব স্টাফ হবেন। এক বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপপ্রধান হন লিসা। ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code