প্রথম নারী পুলিশ কমিশনার পাচ্ছে নিউইয়র্ক সিটি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
Manual4 Ad Code

নিউইয়র্কের কুইন্স শহরে বেড়ে ওঠা সিওয়েল ২৩ বছর ধরে নাসাউ কাউন্টির পুলিশ বিভাগে কর্মরত। বর্তমানে তিনি নাসাউ কাউন্টি গোয়েন্দা পুলিশের প্রধান। ২০২০ সালে এ পদে নিয়োগ পান তিনি। তাঁর অধীন প্রায় ২ হাজার ৪০০ কর্মকর্তা কাজ করছেন। তবে নিউইয়র্ক সিটি পুলিশের দায়িত্ব নিলে প্রায় ৩৫ হাজার কর্মকর্তাকে নেতৃত্ব দেবেন তিনি।

নবনির্বাচিত মেয়র অ্যাডামস পুলিশের সাবেক অধিনায়ক। তিনি নিউইয়র্ক শহরের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ইতিমধ্যে শহর থেকে সহিংস পরিস্থিতি মোকাবিলা ও পুলিশি নির্যাতন প্রতিরোধের অঙ্গীকার করেছেন তিনি। আর এ লড়াইয়ে সহযোদ্ধা হিসেবে সিওয়েলকে চান অ্যাডামস।

কয়েক মাস ধরে অ্যাডামস বলে আসছেন, নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের ১৭৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধান নিয়োগ দেবেন তিনি। এ পদে নিয়োগ পেতে বেশ কয়েকজন প্রার্থীকে বিবেচনা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সিওয়েলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Manual2 Ad Code

এক বিবৃতিতে সিওয়েলকে অপরাধের বিরুদ্ধে এক লড়াকু যোদ্ধা বলে অভিহিত করেছেন অ্যাডামস। তিনি বলেন, অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তাসম্পন্ন এই নারী নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code