প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে আসবেন যুক্তরাষ্ট্রের জন কেরি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বনেতাদের নিয়ে আগামী ২২ এপ্রিল জলবায়ুবিষয়ক ভার্চ্যুয়াল সম্মেলনের আয়োজন করছেন। এতে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে আগামী ৯ এপ্রিল ঢাকায় আসবেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি।

পররাষ্ট্রমন্ত্র্রী এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি। প্রধানমন্ত্রী পদাধিকার বলে এই দায়িত্ব পালন করে থাকেন। আগামী ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে জলবায়ু ইস্যুতে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনের আমন্ত্রণ জানাতে তিনি ঢাকায় আসছেন।

Manual6 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর হবে কয়েক ঘণ্টার। ৪০টি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের অংশগ্রহণে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code