প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এর কুলাউড়া রাজাপুর ব্রীজ ও গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদদর্শন
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual1 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য স্বনামধন্য প্রটোকল অফিসার-২ শ্রীমংগল ও কুলাউড়া উপজেলায় ৪ দিনের রাষ্ট্রীয় সফরের আজ ১৯-০৬-২১ ইং সনে কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়নে নির্মানাধীন রাজাপুর ব্রীজ পরিদর্শন করেন।পরে গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে যাত্রা বিরতীর সময় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে বিদ্যালয় তথা এলাকার বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন।
দিক নির্দেশনা মূলক বক্তব্যে তিনি দেশরত্ন শেখ হাসিনার উপহার স্বরুপ গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে একটি ভবন বরাদ্ধ হয়েছে বলে জানান।
তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মাননীয় জেলা নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম,কুলাউড়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন,কুলাউড়া উপজেলার সাবেক উপজেলা চ্যায়ারম্যান আসম কামরুল ইসলাম,১২ নং পৃথিমপাশা,১৩ নং কর্মাধা ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চ্যায়ারম্যান।এছাড়াও উপস্থিত ছিলেন গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্নানিত অধ্যক্ষ তাজুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক নবাব আলী ওয়াজেদ খান বাবু সহ স্থানীয় আওয়ামিলীগ এর প্রেসিডেন্ট সেক্রেটারি।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামিলীগ ও অংগ সংগঠন সমূহের নেতা কর্মি সহ গন মাধ্যমের কর্মিরা।