প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর ও লুটপাট

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর পদত্যাগের কিছুক্ষণ পরে ছাত্র-জনতা প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর চালিয়েছেন বলে জানা যায়। সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। জানা যায়, জনতা দেয়াল টপকে ১৯ হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েন। তারপর বাসভবনে ভাঙচুর চালান। এ সময় বাসভবনের ভেতর থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। প্রধান বিচারপতির বাসভবন ছাড়াও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, ধানমন্ডির ৩/এ-তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়েও আগুন দিয়েছেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code