প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার শাসকের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
ঢাকা- ২৮ অক্টোবর ২০২১
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এবং সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার শাসক শেখ সউদ বিন সাকর আল কাসিমীর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার শাসকের প্যালেস এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈঠকে তাঁরা আমিরাতে অবস্থিত বাংলাদেশের স্কুল পরিচালনা,বাংলাদেশের কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা চালুকরণ, দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করণ সহ প্রবাসী বাংলাদেশীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অত্যন্ত সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে।
উক্ত বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো: আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আহমদ কবীর, কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code