প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষে মাওলানা মাওলানা মাহমুদ আসআদ মাদানী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ২০২৩ সালের শীর্ষ প্রভাবশালী পাঁচ শ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মানভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’।

Manual7 Ad Code

এতে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য মাওলানা মাহমুদ আসআদ মাদানী। তালিকায় বিশ্বের ১৫তম ও ভারতের প্রথম প্রভাবশালী মুসলিম ব্যক্তি হিসেবে তার নাম উঠে এসেছে।
প্রকাশিত এ তালিকায় বর্ষসেরা মুসলিম নারী হিসেবে খ্যাতিমান অনুবাদক আয়েশা আবদুর রহমান বিউলির নাম ঘোষণা করা হয়।
এমন সম্মাননায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মাওলানা মাহমুদ মাদানী। তিনি ভবিষ্যতে ভারতীয় মুসলিম ও মানবসমাজের সেবায় নিজের সর্বোচ্চটুকু ব্যয় করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
জমিয়তে দায়িত্ব পালনকালের দীর্ঘ দুই দশকে গুজরাট, বিহার, দিল্লি, তামিলনাড়ু, কাশ্মীর, কেরালা, আসাম, ইউপি, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ইত্যাদি স্থানে ট্র্যাজেডির শিকার ব্যক্তিদের নানাভাবে সহাগিতা করেছেন। তা ছাড়া সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সমর্থনে সক্রিয় ভূমিকা রাখেন। ভারতের ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদনীতির জন্য তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code