প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনায় সংসদ উপনেতা ও মন্ত্রীবর্গ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃপ্রয়াত রাষ্ট্রপতি,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২১ মার্চ ২০২৪,বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (রাউন্ড টেবিল) জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ উপনেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।খবর বাপসনিউজ।
জিল্লুর রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মশিউর আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি,কৃষিমন্ত্রী ড.আব্দুস শহীদ এমপি, ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান এমপি।

Manual2 Ad Code

আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়, সাবেক সংসদ সদস্য, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মিনহাজ উদ্দিন মিন্টু,যুবলীগ নেতা আনিসুর রহমান,মানিক লাল ঘোষ, সংগঠনের নেতা মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমূখ।সভায় প্রয়াত জাতীয় নেতা জিল্লুর রহমান,মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে নিহত,বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code