প্রশংসায় পঞ্চমুখ পেলোসি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ডেমোক্রেটদের জাতীয় সম্মেলনের তৃতীয় দিনে কথা বলেন কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসি। তিনি দলটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে দৃঢ়চেতা নেতা বলে বর্ণনা করেছেন।

Manual3 Ad Code

ডেমোক্রেটিক দলের প্রভাবশালী নেতাদের একজন পেলোসি। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ছিলেন। জো বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনকে ‘আধুনিক সময়ে সবচেয়ে সফল প্রশাসনের একটি’ বলে বক্তব্য শুরু করেন পেলোসি।

তিনি বলেন, ‘আমি জানি, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস আমাদের নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। আমি হ্যারিসকে কয়েক দশক ধরে চিনি। তিনি একজন দৃঢ়চেতা নেতা। একই সঙ্গে তিনি নীতিনির্ধারণে বিজ্ঞ ও সুবক্তা।’

Manual1 Ad Code

সম্মেলনে দেওয়া বক্তব্যে পেলোসি কমলার রানিংমেট টিম ওয়ালজের প্রশংসাও করেন। বলেন, ওয়ালজ যে আসন থেকে কংগ্রেস সদস্য হয়েছেন, সেটা রিপাবলিকানদের ঘাঁটি ছিল। তিনি ‘ডেমোক্রেট, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের এক করে’ সেটিকে ‘নীল’ করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code