বৃষ্টি ধারায় তিন তারকা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:বছরের শুরুতেই নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় তিন অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম ও মৌসুমী হামিদ। নাটকের নাম ‘বৃষ্টি ধারা’।

এটি রচনা করেছেন জহির করিম ও পরিচালনা করেছেন আসাদুজ্জামান আসাদ। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। এটি মূলত ওয়েবে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নতুন বছরে এটাই আমার খণ্ডনাটকে প্রথম অভিনয়।

শুটিংয়ে প্রথমদিন আমার শরীর একটু খারাপ থাকায় যতটা এফোর্ট দেয়ার দরকার ছিল ততটা দিতে পারিনি; কিন্তু আমার আন্তরিকতার কোনো কমতি ছিল না। যতটা পেরেছি সহযোগিতা করেছি। মম এবং মৌসুমী দুজনই চমৎকার অভিনয় করে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’

Manual8 Ad Code

জাকিয়া বারী মম বলেন, ‘বছরের প্রথমে একসঙ্গে কাজ করলাম, বেশ ভালো লাগছে। নাটকের গল্প সুন্দর। কাজ করেও আনন্দ পেয়েছি। তাছাড়া অপূর্ব একজন আপাদমস্তক অভিনেতা। রোমান্টিক গল্পের নাটকে অপূর্ব এক কথায় আনপ্যারালাল। মৌসুমীও দারুণ কাজ করেছে। আশা করছি নাটকটি দর্শকের কাছে উপভোগ্য হবে।’

Manual4 Ad Code

মৌসুমী হামিদ বলেন, ‘বছরের শুরুতেই একটি সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code