পাঁচ বছরে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম প্রায় দ্বিগুণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। সেই হিসাবে এবার মনোনয়ন ফরমের দাম প্রায় দ্বিগুণ বাড়ছে।

Manual2 Ad Code

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে আটটি বুথে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা। এবার কেউ অনলাইনে তা সংগ্রহ করতে চাইলে করতে পারবেন। তবে কবে থেকে সংগ্রহ করা যাবে, সেটা জানাব।’

Manual3 Ad Code

সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, ‘সংলাপের পার্ট শেষ হয়ে গেছে। একসময় বলেছিলাম, শর্ত তুলে নিলে সংলাপ হতে পারে, সেই সময় শেষ।’

Manual6 Ad Code

বিএনপির নেতারা পাহাড়ের গুহায় বসে কথা বলছে মন্তব্য করে কাদের বলেন, ‘তাদের দেখা যায় না। বিএনপির এক কোটি নেতাকে ঘরছাড়া করা হয়েছে, আর আট হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে—এসব মুখে না বলে তারা তালিকা দিক। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেটা দেব। তাদের এক কোটি ঘরছাড়া, আট হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা মিথ্যা। এসব মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে।’

Manual8 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code