প্রস্তাব বিবেচনায় নেয়নি মিসর: প্রতিবেদন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: বিলিয়ন ডলার মার্কিন সামরিক সহায়তায় পাওয়ার পরও ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে চাইছে কায়রো। আর এ কারণেই ইউক্রেনে অস্ত্র পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের একাধিক অনুরোধ প্রত্যাখ্যান করে মিসর। ফাঁস হওয়া মার্কিন নথির বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এসব জানায় ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

Manual3 Ad Code

এতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে ইউক্রেনে অস্ত্র পাঠাতে বলেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। মার্চে এক চিঠির মাধ্যমে তা প্রত্যাখ্যান করে কায়রো।

Manual3 Ad Code

এপ্রিলে ফাঁস হওয়া কিছু মার্কিন নথিতে দেখা গেছে, সিসি প্রথমে গোপনে রাশিয়াকে ৪০ হাজার রকেট সরবরাহ করার পরিকল্পনা করেছিলেন। পশ্চিমের সঙ্গে সংঘর্ষ এড়াতে চুক্তিটি গোপন রাখতে কর্মকর্তাদের বলেছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code