

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ দখলদারিত্ব থেকে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের তিনটি এলাকা পুনরুদ্ধারের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার এমন দাবি করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। দক্ষিণাঞ্চলে দুইটি এবং পূর্ব ডোনেস্কে একটি অঞ্চল মুক্ত করা হয়েছে বলে জানান জেলেনস্কি। তবে তিনি এলাকাগুলোর নাম উল্লেখ করেননি। রবিবার সামরিক কমান্ডার ও গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে ‘ভালো রিপোর্ট’ পাওয়ার কথাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।