শীর্ষ ফিলিস্তিনি কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রতিরোধকামী গ্রুপ আল-আকসা শহীদ ব্রিগেডের স্থানীয় প্রধান ইব্রাহিম আল-নাবলুসি নিহত হয়েছেন। নাবলুস শহরের এক বাড়িতে চালানো অভিযানে তার সঙ্গে নিহত হয়েছেন আরও দুই ফিলিস্তিনি। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই অভিযানে আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।
পশ্চিম তীর নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি আন্দোলন ফাতাহর সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র প্রতিরোধকামী গ্রুপ আল-আকসা শহীদ ব্রিগেড। ইসরায়েলের অভিযোগ, ইব্রাহিম আল-নাবলুসি একটি শাখার নেতৃত্ব দিতেন। এই গ্রুপটি পশ্চিম তীরে ইসরায়েলিদের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, গত ফেব্রুয়ারিতে এক অভিযানের সময় তিন সহযোগী নিহত হলেও পালিয়ে যেতে সক্ষম হন ইব্রাহিম আল-নাবলুসি। পরে গ্রেফতারের চেষ্টা এড়িয়ে যেতে সক্ষম হন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code