প্রাকৃতিক উপায়ে সুস্থ চুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: চুলের সাধারণ সমস্যাগুলোর মধ্যে চুল পড়ে যাওয়া, খুশকির উপদ্রব কিংবা চুল রুক্ষ হয়ে যাওয়া অন্যতম। প্রাকৃতিক উপায়েই সমাধান করতে পারেন এসব সমস্যার। এজন্য শ্যাম্পু করার আগে একটু সময় বের করে ঘরে তৈরি করে নিন হেয়ার প্যাক।
একটি ডিম ফেটিয়ে নারিকেল তেল ও মধু মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

Manual2 Ad Code

নিমপাতা বাটা, পেঁয়াজের রস, লেবুর রস, মেথি বাটা ও টক দই একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

Manual2 Ad Code

চুলের গোড়া শক্ত করতে সপ্তাহে দুইদিন পেঁয়াজের রস ঘষে ঘষে লাগান। ২০ মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে নিন।
চারভাগের একভাগ আমন্ড ওয়েলের সঙ্গে আধা কাপ অ্যালোভেরার রস মিশিয়ে মাথায় লাগান। চুলের ময়েশ্চার বাড়বে।
৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ৩ টেবিল চামচ পাকা পেঁপে, ৩ চা চামচ অলিভ অয়েল ও ৩ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে নিন। চুলের রুক্ষতা দূর হবে।

ফেটে যাওয়া কিংবা রুক্ষ হয়ে যাওয়া চুলের জন্য কন্ডিশনার মহৌষধ। চুলের সুস্থতায় নিয়মিত কন্ডিশনার ব্যবহারের বিকল্প নেই। বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের কন্ডিশনার। চুলের ধরন অনুযায়ী বেছে নিতে পারেন সেগুলো। তবে সম্ভব হলে ব্যবহার করুন প্রাকৃতিক কন্ডিশনার। নির্জীব চুলে এটি কাজ করবে দ্রুত।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code