প্রাথমিকে বার্ষিক পরীক্ষা ৩০ নভেম্বরের মধ্যে করার নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়) আক্তারুন্নাহার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

Manual5 Ad Code

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিকের (বার্ষিক) মূল্যায়ন পরীক্ষা ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Manual7 Ad Code

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code