প্রিয় সত্যজিৎ’র জন্য সেরা অভিনেতা আহমেদ রুবেল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: দেশের গুণী অভিনেতা আহমেদ রুবেলের প্রাপ্তির ঝুলিতে যুক্ত হলো নতুন অর্জন। ভারতের একটি চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর ফিচার ফিল্ম বিভাগে তাকে সেরা অভিনেতা নির্বাচিত করা হয়েছে। ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে এই পুরস্কার পেলেন তিনি।

শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সিনেমার নির্মাতা প্রসূন রহমান। বললেন, “যে কোনও কাজের স্বীকৃতি বা ভালোবাসা পেলে নিশ্চয়ই সবার ভালো লাগে। তবে ‘প্রিয় সত্যজিৎ’ আসলে কোনও প্রতিযোগিতা বা পুরস্কারের আশা করা ছবি নয়। এটি উদযাপনের চলচ্চিত্র। সাহিত্য, সিনেমা, সংগীত, চিত্রকলা ও অন্যসকল সৃজনশীল প্রক্রিয়ার মাঝে জীবন ও শিল্পকে সমান্তরাল প্রবাহে উপলব্ধি করার চলচ্চিত্র। উৎসবসহ যে কোনও উপলক্ষে এর প্রদর্শন ও উদযাপন আমাদের উৎসাহ যোগাবে।”

Manual3 Ad Code

জানা গেছে, জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গোল্ডেন ক্যামেল’ পুরস্কার পেয়েছে ভারতের ‘ফিয়ারলেস ডিল্যুশন’। যেটি নির্মাণ করেছেন দেশটির নবীন নির্মাতা রাহুল কাবালি। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেক্সিকোর মনিকা আর্স। তাকে পুরস্কৃত করা হয়েছে ‘দ্য পিংক লেগুন’ সিনেমার জন্য। এবারের উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনয়শিল্পী ও নির্মাতা অপর্ণা সেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code