প্রেমের টানে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual8 Ad Code

চলতি সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার ও অবন্তী সিঁথি। গত বছর তাদের কণ্ঠে ‘গা ছুঁয়ে বলো’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়। সিনেমার গানের পর এবার তারা একটি গানচিত্র নিয়ে আসছেন।

গানের শিরোনাম ‘প্রেমের টানে’। গানটির কথা ও সুর করেছেন তানজিব সারোয়ার। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানচিত্রে মডেল হয়েছেন তানজিব সারোয়ার ও মারিয়া হোসেন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

Manual8 Ad Code

গানটি প্রসঙ্গে তানজিব সারোয়ার বলেন, ‘‘গা ছুঁয়ে বলো’ গানটির জন্য শ্রোতাদের কাছ থেকে আমরা বেশ প্রশংসা পেয়েছি। তাই শ্রোতাদের জন্য আমাদের নতুন গান। কথা ও সুরের বাইরে এটির দৃশ্যায়নেও দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন। আমি আশা করছি আগের মতো এটিও সবার মন ছুঁয়ে যাবে।’

নাটাই মিউজিক কর্ণাধার শরিফ উদ্দিন জানান, তাদের চ্যানেলের মিলন ও পূজার ‘কি করে বোঝাই’, আসিফের ‘ছলনা’ ও সুমি শবনমের ‘তোর ডানে বামে’ গানগুলো দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code