মানতে নারাজ মানুষী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে এসে বলিউডে অনেকেই নাম লিখিয়েছেন। কেউ কেউ হয়েছেন সফল, উঠেছেন জনপ্রিয়তার শীর্ষে। তবে মানুষী ছিল্লারের পথটা ঠিক কতদূর যাবে, তা এখনই বলা মুশকিল। কেননা তার অভিনীত প্রথম সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’ বক্স অফিসে সুবিধা করতে পারেনি।

২০১৭ সালে ভারত থেকে অংশ নিয়ে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছেন মানুষী ছিল্লার। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বিপুল পরিচিতি লাভ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই হিন্দি সিনেমায় ডাক পান। অক্ষয় কুমারের বিপরীতে অভিষেক হয় বলিউডে। ছবিটি সাফল্য না পেলেও মানুষী নিজের সম্ভাবনার জানান দিয়েছেন। তার অভিনয় হয়েছে প্রশংসিত।

Manual8 Ad Code

এর জন্য অবশ্য অনেক বেশি পরিশ্রম করতে হয়েছিল বলে জানান মানুষী। কারণ সিনেমা জগতে একটি কথা প্রচলিত রয়েছে যে, প্রতিযোগিতা থেকে আসা সুন্দরীরা অভিনয় জানেন না। এই ধারণাটি ভাঙতে চেয়েছেন মানুষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতেই সুন্দরী প্রতিযোগীতার মেয়েদের এরকম কথা শুনতে হয়। তার ভাষ্য, ‘এখানে একটি ধারণা প্রচলিত আছে যে, প্রতিযোগিতার মেয়েরা অভিনয় করতে জানে না। আমিও যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, লোকজন বলতো, বিউটি কুইনরা অভিনয় জানে না।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code