প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করার ঘোষণা বরিস জনসনের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের জন্য সমাধান বের করতে যুক্তরাজ্য চেষ্টা চালিয়ে যাবে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজনবোধে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবহেলা করার জন্য সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সমালোচনার সম্মুখীন হয়েছেন। তার পক্ষ সমর্থন করেও এদিন কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

Manual4 Ad Code

আফগান সংকটের এই সময়ে রাবের এমন আচরণের বিস্তর সমালোচনা হওয়ার পাশাপাশি তার পদত্যাগের দাবি উঠেছে তার নিজ দলের এমপি’দের কাছ থেকেও।

Manual4 Ad Code

এরপরও পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের ওপর প্রধানমন্ত্রী জনসনের আস্থা আছে কিনা তা জানতে চাওয়া হলে তিনি (জনসন) বলেন, ‘অবশ্যই’।

Manual3 Ad Code

মার্কিন বাহিনীর কাছে ক্ষমতাচ্যুত হওয়ার ২০ বছর পর আবার আফগানিস্তানের ক্ষমতা নিতে যাচ্ছে তালেবান। কিন্তু আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

Manual6 Ad Code

এক সাক্ষাৎকারে বরিস বলেছিলেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে দ্বিপক্ষীয়ভাবে কারো স্বীকৃতি দেওয়া উচিত নয়। আমরা চাই না কেউ দ্বিপক্ষীয়ভাবে তালেবানকে স্বীকৃতি দিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code