গরুচোর আখ্যা দিয়ে মাধবপুরের যুবক কে পিটিয়ে মারলো ভারতীয়রা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধিঃ গরুচোর আখ্যা দিয়ে ভারতীয় নাগরিকদের গণপিটুনিতে নিহত হয়েছেন বাংলাদেশি নাগরিক মাধবপুর উপজেলার লোকমান হোসেন (৩২)। গরুচোর আখ্যা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

Manual8 Ad Code

গত ২৪ মে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মোহন এলাকায় তার ফুফুর বাড়ি যাচ্ছিলেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের গোপালনগর পৌঁছাতেই এক দল ভারতীয় নাগরিক লোকমান হোসেনকে পথরোধ পিটিয়ে হত্যা করে।

Manual6 Ad Code

নিহত লোকমান মিয়া মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে । মৃত ভেবে ভারতীয়রা লোকমানকে বাংলাদেশ সীমান্তের অদূরে একটি জঙ্গলে ফেলে রাখে।

Manual7 Ad Code

খবর পেয়ে পশ্চিম ত্রিপুরা রাজ্যের সিধাই থানা পুলিশ মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে লোকমানের মৃত্যু হয়।

Manual1 Ad Code

লোকমানের লাশ ফিরিয়ে বুধবার বিকেলে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক হয় ১৯৯৪ /৪ এস পিলারে নিকট বাংলাদেশের মোহনপুুুর নামকস্থানে। ভারতের পক্ষে বিএসএফ এর ১২০ ব্যাটালিয়নের মোহনপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শশি কান্ত ও বাংলাদেশের পক্ষে নেত্বত্ব দেন ৫৫ বিজিবির ধর্মঘর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের মোহনপুর সীমান্ত দিয়ে তার লাশ হস্তান্তর করার কথা ছিল।

তবে ভারতীয় পুলিশ ময়না তদন্ত, সুরতহাল রিপোর্টসহ আনুসাঙ্গিক কাগজপত্র ছাড়া লাশ হস্তাস্তর করতে চায়। এতে বাংলাদেশের বিজিবি ও পুলিশের প্রতিনিধিরা অস্বীকৃতি জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code