পড়াশুনায় শিশুদের চাপ কমানো হোক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

সম্পাদকীয়: শিশুদের মধ্যে বৈষম্য থাকলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হ্রাস পেতে পারে। কারণ আমাদের দেশের জনগণ, বিশেষত শিক্ষার্থীরা পরীক্ষা ব্যবস্থায় অভ্যস্ত। এককথায়, তারা পরীক্ষাপাগল। আমাদের দেশের শিক্ষক, অভিভাবক ও জনগণের উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তেমন ধারণা নেই। দেশের এ পরীক্ষাব্যবস্থায় লাভবান হয় কোচিং সেন্টারসহ নোট-গাইড ব্যবসায়ীরা। আমাদের পরীক্ষাব্যবস্থা নির্দিষ্ট সিলেবাস, অধ্যায় বা কতিপয় প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ। এ ব্যবস্থা অনেকটা হাতুড়ে ডাক্তারের চিকিৎসার মতো। আমাদের পরীক্ষাব্যবস্থাকে সার্বিক জ্ঞান যাচাই করে জ্ঞাননির্ভর করতে হবে। বর্তমান পরীক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও উত্তীর্ণ হতে পারে না। শিক্ষক শিক্ষার্থীকে সব ধরনের শিক্ষা দেবেন এবং মূল্যায়ন করবেন। ঘাটতি থাকলে তা পূরণের ব্যবস্থা করবেন। আগামী প্রজন্মের শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আদর্শ মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীকে জ্ঞান শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, নিয়মশৃঙ্খলা, সুঅভ্যাস গঠন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গরিব শিক্ষার্থীদের সহযোগিতা, এককথায় পরিপূর্ণ সুনাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা দিতে হবে। এ জন্য শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠা করে তাদের জবাবদিহিতার আওতায় এনে তাদের পাঠদানবহির্ভূত কাজ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। কর্মকর্তাসহ ম্যানেজিং কমিটির অহেতুক খবরদারি বন্ধ করতে হবে। শিক্ষকের মর্যাদা থাকবে সবার উপরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code