ফজলে রাব্বীর মৃত্যুতে রাজনীতিকদের শোক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতারা। শনিবার (২৩ জুলাই) তার মৃত্যুসংবাদ আসার পরই বিভিন্ন দলের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। শোকবাণীতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেছেন, ‘ফজলে রাব্বী মিয়া একজন আদর্শ মানুষ এবং দেশপ্রেমিক, ত্যাগী ও জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। এক যুক্ত শোকবাণীতে বি. চৌধুরী ও মেজর (অব.) আবদুল মান্নান বলেন, ‘ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর খবর জানতে পেরে আমরা মর্মাহত হয়েছি। তার মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। শোকবার্তায় প্রয়াত ফজলে রাব্বী মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। শোক বার্তায় তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ফজলে রাব্বী মিয়া’র অবদান অক্ষয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ এক গুণী রাজনীতিবিদকে হারালো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code