পাকিস্তান লিড নেওয়ার পর বৃষ্টিতে দিন শেষ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: কলম্বোতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কেবল ১০ ওভার খেলা সম্ভব হয়েছে। এসএসসিতে ভারী বর্ষণের কারণে দিনের খেলা ভেসে গেছে। তার আগে পাকিস্তান লিড নিয়েছে।

Manual7 Ad Code

এই সময়ে অপরাজিত জুটিতে খেলতে নেমে আব্দুল্লাহ শফিক ও বাবর আজম আরও ৩৩ রান যোগ করেন। শ্রীলঙ্কার বোলাররা কোনও ঝুঁকিতে ফেলতে পারেননি তাদের। পাকিস্তান ৮ উইকেট হাতে রেখে ১২ রানে এগিয়ে।

Manual8 Ad Code

স্থানীয় সময় সোয়া তিনটার দিকে দিনের সমাপ্তি ঘোষণা করা হয়। বৃষ্টি থামলেও আউটফিল্ড খেলার জন্য উপযুক্ত ছিল না।

Manual4 Ad Code

২ উইকেটে ১৪৫ রানে দিন শুরু হয়। শ্রীলঙ্কার স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার সঙ্গে বাবরের লড়াই ছিল বেশ রোমাঞ্চ জাগানো। প্রবাথ দিন শুরু করেন ১৭টি ডট বল দিয়ে। তার দিনের চতুর্থ ওভারে বাবর এক্সট্রা কভার বাউন্ডারি দিয়ে উড়িয়ে মারেন। ওই ছয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের স্কোরে সমতা আনে পাকিস্তান।

অন্য দিকে দিলশান মাদুশাঙ্কার বিপক্ষে নিয়ন্ত্রিত শটে দিনের প্রথম বাউন্ডারি মারেন শফিক। পরে বাবর আসিথা ফার্নান্ডোর এক ওভারে দুটি বাউন্ডারি হাঁকান অফসাইড দিয়ে। দুজনের ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে এগিয়ে আছে সফরকারীরা। শফিক ৮৭ ও বাবর ২৮ রানে অপরাজিত ছিলেন।

Manual8 Ad Code

৩৯তম ওভারের তৃতীয় বলে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৭৮ রান থাকতে নামে বৃষ্টি। আর খেলা হয়নি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল ১৬৬ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code