আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা আ.লীগের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বিএনপি-জামায়াতের যেকোনও ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা রাজপথে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলেছেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের রাজপথে অবস্থান থাকবে। আক্রমণ করলে কোনও ছাড় দেওয়া হবে না।’ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে দলটির নেতারা এই ঘোষণা দেন।

Manual6 Ad Code

বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। এদিন রাজধানীর বিভিন্ন স্পটে সকাল থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Manual3 Ad Code

বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এই সমাবেশে মোবাইল ফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আছি। আমরা আক্রমণকারী হবো না কিন্তু তারা আক্রমণ করলে রাজপথে কোনও ছাড় দেওয়া হবে না। আমরা মাঠে আছি, নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো। আজ বিএনপি-জামায়াতের নেতৃত্বে মৌলবাদী সন্ত্রাসীরা মাঠে নেমেছে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। উন্নয়নকে বাঁচাতে হলে আওয়ামী লীগ ক্ষমতায় রাখতে হবে। দেশের উন্নয়ন-অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। ক্ষমতার মঞ্চে উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনার সরকারকে বাঁচাতে হবে। আমরা ক্ষমতায় আছি। আমরা আক্রমণকারী হবো না কিন্তু তারা আক্রমণ করলে রাজপথে কোনও ছাড় দেওয়া হবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code