ফারিয়ার শুটিং বন্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কলকাতার ছবি ‘বিবাহ অভিযান-২’। প্রথম কিস্তির মতো যেখানে নায়িকা হিসেবে কাজ করছেন নুসরাত ফারিয়া। চলতি বছর পুরোদমে এর শুটিং শুরু হয়েছিল। আর এ কাজেই থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল এ নায়িকার। এমনকি কোরবানির ঈদও সেখানে করার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তবে মাঝপথে পড়লো বাধা। ছবিটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কারণটাও রাজনৈতিক বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। খবরে বলা হয়, সিনেমাটির শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে আছে রাজনৈতিক খেলা। ছবির প্রথমটির মতো দ্বিতীয় কিস্তির কাহিনিকারও এর অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার কারণেই নাকি জটিলতা তৈরি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code