ফাহামিদুল-ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:

হামজা চৌধুরীর আগমনে প্রবাসী ফুটবলারদের নিয়ে অন্যরকম উন্মাদনা সৃষ্টি হয় সমর্থকদের মধ্যে। তাই ফাহামিদুল হাসানও আলোচনার বাইরে ছিলেন না।

Manual1 Ad Code

ভিডিও ফুটেজ দেখেই ইতালিপ্রবাসী এই ফুটবলারকে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দলে রাখেন। কিন্তু সৌদি আরবে অনুশীলন ক্যাম্পে তাঁর ওপর খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কোচ হাভিয়ের কাবরেরা। যার ফলে দল থেকে বাদ পড়তে হয় তাঁকে।

Manual1 Ad Code

ঢাকায় না আনিয়ে ফাহামিদুলকে ইতালিতে পাঠানো ভালো চোখে নিতে পারেননি সমর্থকরা। ফুটবল অঙ্গনেও কাবরেরার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তাই বুধবার (১৯ মার্চ) বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এই ইস্যুতে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৷

উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ইতালির সিরি ‘ডি’তে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন।

সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়ে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন। তাঁর বাদ পড়াকে কেন্দ্র করে সমর্থকদের এক বিশাল অংশের আনিত অভিযোগের ভিত্তিতে বুধবার বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা।

বাফুফের সামনে ভক্ত-সমর্থকেরা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। সেখানে বাফুফেকে বাংলাদেশ দল থেকে ‘সিন্ডিকেট হটানো’র দাবি তোলেন তাঁরা।

ফাহামিদুলকে বাদ দেওয়ার ব্যাখ্যায় কাবরেরা বলেছেন, ‘ফাহামিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি। সে ভারত ম্যাচে থাকছে না। এক সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে।

Manual3 Ad Code

সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তাঁর জন্য ভালোই হলো। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে। যে কারণে সে ইতালি ফিরে গেছে।’

Manual8 Ad Code

ফেনীতে জন্ম নেওয়া ফাহমিদুল ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলে থাকেন। ১৮ বছর বয়সী এই ফুটবলার গত ১১ মার্চ যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে।

৭ দিনের অনুশীলনের পর তাঁকে আবার ইতালি ফিরে যেতে হয়। এদিকে, আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code