ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় কম্পনটি আঘাত হানে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত লোকজন ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসে। ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন, ভবনগুলো কাঁপতে শুরু করলে লোকজন বাইরে ছোটাছুটি শুরু করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code