ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিতে মুসলিম বিশ্ব ও ইউরোপীয় দেশগুলোর বৈঠক

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্র গঠনের মাধ্যমে সংঘাত চিরতরে বন্ধের লক্ষ্য বৈঠকে বসেছিলেন মুসলিম বিশ্ব ও ইউরোপীয় দেশগুলোর নেতারা। গতকাল শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানও উপস্থিত ছিলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা এবং মিসর, জর্ডান, কাতার, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রধান উপস্থিত ছিলেন। এতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এ ছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে আরব বিশ্ব ও ইউরোপীয় দেশগুলোর নেতারা কীভাবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধ করা যায় এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেছেন।

Manual5 Ad Code

বৈঠকের বিষয়ে কথা বলতে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘একসঙ্গে আমরা এমন দৃঢ় পদক্ষেপগুলো চিহ্নিত করতে চাই, যা আমাদের এই উদ্দেশ্যের দিকে অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে।’

মাদ্রিদে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। আর বৈঠকটি অনুষ্ঠিত হয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারি বাসভবনে। সম্মেলন শুরুর আগে সানচেজ নিজে অতিথিদের স্বাগত জানান।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আলবারেস বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্রের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থানের মাধ্যমে এই অঞ্চলে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন।’ বৈঠকে ইসরায়েলের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশটিকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ এটি ইউরোপীয় দেশ বা মুসলিম বিশ্বের একমাত্র সম্মেলন নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল আলোচনায় অংশ নিলে তিনি ‘আনন্দিত’ হতেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code