ফুটবল থেকে সরে দাঁড়ালো সাইফ স্পোর্টিং

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ডিয়েগো আন্দ্রেস ক্রসিয়ানির অধীনে দারুণ খেলছে দলটি। নতুন মৌসুমের জন্য খেলোয়াড় ও কোচ অনেকটা চূড়ান্ত করে রেখেছে। সেই তারাই কিনা হঠাৎ আজ (বুধবার) ফুটবল থেকে সাময়িকভাবে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ফুটবল থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বাফুফেকে চিঠিও দিয়েছে সাইফ। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ দুপুরে বাফুফে সভাপতি বরাবর একটি চিঠি দিয়েছে (সাইফ স্পোর্টিং)। সেখানে উল্লেখ করেছে, সাময়িকভাবে তারা ফুটবলের সব কার্যক্রম থেকে বিরত থাকছে। এমনকি দ্বিতীয় বিভাগে তাদের যে যুব দল ছিল তারাও অংশ নেবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code