ফুলবাড়ী ড্রেনের অভাবে অনাবাদি ১০০ একর ফসলি জমি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) :
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি ড্রেনের অভাবে এক শতাধিক একর ফসলি জমি বর্তমানে ডোবায় পরিনত হয়েছে। দীর্ঘ ৭ বছর ধরে এখানের কৃষকরা ফসল আবাদ করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন। ড্রেনের জন্য উপজেলা পরিষদ ও পৌরসভার দ্বারে দ্বারে একাধিকবার ঘুরেও কোন সমাধান হয়নি। তবে পৌর মেয়র দ্রুত ড্রেন নির্মানের আশ্বাস দিয়েছেন।

Manual7 Ad Code

যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেখানে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কানাহার এলাকায় প্রায় এক শতাধিক একর জমি পানিবন্দি অবস্থায় রয়েছে। এই জমিতে সাত বছর আগেও তিন ফসল আবাদ করতেন কৃষকরা। বর্তমানে মাত্র বোরো মৌসুমে অল্প কিছু জমিতে ধান আবাদ করতে হচ্ছে। জমির চারপাশ দিয়ে স্থাপনা নির্মানের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে দেখে বোঝার উপায় নেই এটি ডোবা নাকি ফসলি জমি। স্থানীয় ভূক্তভোগি প্রায় একশ কৃষক উপজেলা পরিষদ ও পৌরসভায় একাধিকবার অভিযোগসহ ড্রেনের জন্য আবেদন করেও কোন লাভ হয়নি।

Manual4 Ad Code

ভুক্তাভোগী কৃষক মোঃ মানিক বলেন, আমরা ৭ বছর যাবৎ কোন প্রকার চাষবাদ করতে পারছিনা,অতিদ্রুত ড্রেনের ব্যবস্থা আমাদের জমি গুলো চাষ যোগ্য করার জোর দাবি জানাচ্ছি। একই কথা বলেন কৃষক মোশারফ,মোঃ কালাম,হামিদুল।

Manual3 Ad Code

ফুলবাড়ী পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক বলেন, অনাবাদি জায়গারটির পানি ইতি পূর্বে পৌরসভা ও গালর্স স্কুলের দুই সিমানার মাঝ খান দিয়ে বের হয়ে শহরের মূল ড্রেনে আসতো। পানি নিষ্কাশনের জন্য ড্রেনের জায়গা নির্ধারন করতে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। তবে এটি দ্রুত সমাধান করে পানি নিষ্কাশনের আশ্বাস দিলেন ফুলবাড়ী পৌর মেয়র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code