ফের জামিনের মেয়াদ বাড়ল ড. ইউনূসের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ফের জামিনের মেয়াদ বেড়েছে নোবেলজয়ী ড. ইউনূসের। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় তিনি এই জামিন পান। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টার দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনাল সময় বৃদ্ধির এ আদেশ দেন। এদিন সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হন ড. ইউনূস। তার সঙ্গে ছিলেন আইনজীবীসহ সংশ্লিষ্টরা। এর আগে গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজা দেওয়া হয় নোবেলজয়ী ড. ইউনূসকে। এ মামলায় ২৩ মে পর্যন্ত জামিন দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল। গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Manual4 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code